ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ দুপুর

নতুন সরকার 

প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে

প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে, ছবি: সংগৃহীত।

নতুন সরকারের প্রথম কর্মদিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর।দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে

না ফেরার দেশে নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জেসি জ্যাকসন

স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে মারা গেছেন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার