ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৯ সকাল

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু ইরানের

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন

গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। জুন মাসে পারমাণবিক পর্যবেক্ষণকারীরা সর্বশেষ ইরানের ৪০০ কিলোগ্রামেরও বেশি অর্থাৎ ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

সব শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে সরকারি দল : জামায়াত আমির

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি