ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৫ রাত

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার

ছবি: সংগৃহীত, মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত এক মেগা অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে যেসব অপরাধ চিহ্নিত হয়েছে তার মধ্যে রয়েছে- বৈধ ব্যক্তিগত নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার।

আরও পড়ুন

মোহাম্মদ ইউসরি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত