ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৪ দুপুর

সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ছবি: সংগৃহীত, সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিটি পেয়েছি।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি।

আরও পড়ুন

সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করে জানান, আগামীকাল সকাল ১০টা থেকে শপথকক্ষে শপথপাঠ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কার্যকরী সংসদ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি : তথ্যমন্ত্রী

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী  

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

স্যালাইন ভেবে কীটনাশক মেশানো সরবত খেয়ে মা-ছেলেসহ হাসপাতালে ৩

অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

আজও মধ্যপ্রাচ্যের ২০ ফ্লাইট বাতিল