ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২১ দুপুর

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর 

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বর্হিবিশ্বে যায়।

তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন। শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

আরও পড়ুন

ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর 

এবারের সংসদে ব্যবসায়ীই বেশি, কমেছে রাজনীতিবিদ : টিআইবি

জুলাই সনদে সই করতে যমুনায় যাবে এনসিপি’র প্রতিনিধি দল

বিএনপি’র বিজয়ে অভিনন্দন জাপানের

ইরানের ইউরেনিয়ামের মজুত খালি করতে হবে : নেতানিয়াহু

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত : উপদেষ্টা