ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৬ সকাল

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে। ধারণা করছি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিএনপি’র অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে। 

আরও পড়ুন

আইন উপদেষ্টা বলেন, কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না। পরবর্তী মন্ত্রীসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রীসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়ানগরে ইটভাটায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়োগ

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা