ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪০ সকাল

প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস নিরপরাধ : ডেলসি

প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস নিরপরাধ : ডেলসি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধানের পদে আছেন। তার অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকার ব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় রূপান্তর ঘটেনি। ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। 

তিনি আরও বলেন, মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই। রদ্রিগুয়েজ বলেন, আমি আপনাদের বলতে পারি, নিকোলাস মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। আমি আপনাদের এ কথা বলছি একজন আইনজীবী হিসেবে। কারণ আমি নিজে একজন আইনজীবী। প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস-উভয়েই নিরপরাধ। বিবিসি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন