ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৬ দুপুর

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে মাদকবিরোধী এসব অভিযানে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী আর গতিশীল অভিযান পরিচালনা করেছে। এতে তিনজন নিহত হয়েছেন। কোনো প্রমাণ না দিয়েই মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, মাদক পাচারে সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হামলায় নিহতদেরকে ‘মাদক-সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে।

আরও পড়ুন

সাউদার্ন কমান্ড সবশেষ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে নৌকার ওপর একটি ক্ষেপণাস্ত্র হামলা করতে দেখা যায়, যা পরে বিস্ফোরিত হয়ে আগুনে পরিণত হয় এবং জাহাজটি ধ্বংস হয়ে যায়। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারবিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, আক্রান্তদের বিরুদ্ধে ‘মাদক পাচারের’ অভিযোগ থাকলেও এসব হামলার ঘটনা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান। বিভিন্ন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ পর্যন্ত ৩৯টি নৌযানে অন্তত ৩৭টি হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহের শুরুর দিকে এমন একটি হামলায় দুজন নিহত হন। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি

ভোট পুনর্গণনার দাবি তুললেন মামুনুল হক

এবার সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয়ী হলেন যারা

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র