ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ রাত

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই জয়ী জামায়াত

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই জয়ী জামায়াত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই জয়ী হয়েছেন জামায়াত প্রার্থীরা। জেলায় মোট ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩.৪৪ শতাংশ ভোটার। জেলার ৩টি আসনে দলীয় ও স্বতন্ত্রসহ প্রার্থী ছিলেন ১৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাজশাহী মহানগর  আমির মো. কেরামত আলী। তার প্রাপ্ত ভোট ২ লাখ ৬ হাজার ৮৯৩।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার  ৫১৫ ভোট। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৮১। এই আসনে প্রদত্ত ভোটের হার ৭৬.৬৫ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ১৮৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলার নায়েবে আমির মো. মিজানুর রহমান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ২২৭।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার। প্রদত্ত ভোটের হার ৭৪.৬৮ শতাংশ।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর আসনে) ১৭২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৬৪০।

তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এই আসনে প্রদত্ত ভোটের হার ৬৯.০ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদত হোসেন মাসুদ পোস্টাল ভোট ব্যতীত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই জয়ী জামায়াত

ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনে বিএনপি’র একক আধিপত্য

নওগাঁর পাঁচটি আসনে বিএনপি ও একটিতে জামায়াত জয়ী

বগুড়াবাসীকে জেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০