ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ সকাল

ভোট দেওয়ার পর কেমন ছিল তারকাদের অনুভূতি

ভোট দেওয়ার পর কেমন ছিল তারকাদের অনুভূতি, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিনোদন জগতের তারকারা সেই আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে তারকারা যেন সাধারণ নাগরিকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিটি ভোটই যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একেকটি হাতিয়ার বলে তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিনোদন জগতের ছোট ও বড়পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভালো লাগা-মন্দ লাগার মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছেন।ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোটটি প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির পোস্টে ক্যাপশনে সাফা কবির লিখেছেন— ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।

অন্যদিকে বড়পর্দার অভিনেত্রী শবনম বুবলীও অংশ নিয়েছেন এ গণতান্ত্রিক উৎসবে। নির্বাচন কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। সামাজিক মাধ্যমে বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’ এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও নির্বাচনি উৎসবের আমেজ ছুঁয়ে গেছে। ভোট দেওয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করে প্রভা বলেছেন, ‘আমি শুধু ভোট দিইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গোয়ালন্দে পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে