ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ রাত

দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

বগুড়ার শিবগঞ্জে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ আসনে ভোট চলাকালীন ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জামায়াতের আমীরসহ ৪ জনকে আটক করেছে প্রশাসন। পরে তাদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া মাঝিহট্ট ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশে জামায়াতের নির্বাচনী ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা যায়, পৌর এলাকার বন্তেঘড়ি ভোট সেন্টারে সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা রবিউল ইসলাম আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেন প্রশাসন।

অপর দিকে রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তাহেরুল ইসলামকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কিচক ইউনিয়নে ভোটকেন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, ও কিচক ইউনিয়ন জামায়াত আমির মোফাজ্জল হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অপরদিকে মাঝিহট্ট ইউনিয়নের কেলুঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে জামায়াতের নির্বাচনী ক্যাম্পের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে প্রশাসন। এ সময় ৬টি রামদা ও ১ টি লোহার রড উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী। তবে কাউকে আটক করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

বগুড়ার কাহালুতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

বগুড়ার কেন্দ্রগুলোতে নতুন ভোটারদের উচ্ছ্বাস ভরা উপস্থিতি

‘হামরা বগড়ার মানুষ, তাই বগড়ার ছোলোক ভোট দিবার আচ্চি’

অশীতিপর বৃদ্ধা আনোয়ারা ছেলেন কাঁধে ভর দিয়ে ভোট দিলেন

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী