তারাগঞ্জে সুষ্ঠুভাবে ভোট গ্রহন চলছে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু ভোট গ্রহন চলছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোনাববর হোসেন সকালে জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। এদিকে সকাল ১০টার দিকে সরেজমিনে উপজেলার কুর্শা ইউনিয়নে বেলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনজিরণ নেছা মহিলা বিএম কলেজ, তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটাররা ধীরে সুস্থে আসছেন। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ছিলো বেশি। কেন্দ্রের বাইরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। পুৃলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের স্নিপ দেখে তাদের ভেতরে প্রবেশ ও নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন।
দর্জিপাড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিদ্যুৎ কুমার রায় জানান, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯শ’ ৯ জন। ৬টি বুথের মধ্যে ৩টি পুরুষ ও ৩টি নারী বুথ করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় তিনি জানান, ৬টি বুথে প্রায় ৩শ’ ভোট গ্রহন করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1770866967.jpg)
_medium_1770866130.jpg)


