ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ রাত

গোপালগঞ্জে চার ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত, গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্র এলাকায় হাতবোমা বিস্ফোরণ

গোপালগঞ্জের সাতটি ভোটকেন্দ্র এলাকায় হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ভিডিও পরিদর্শন করেছে।

আরও পড়ুন

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেন, পাঁচ থেকে সাতটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিচু পাড়া এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশেপাশে হাতবোমা বিস্ফোরণের খবর মিলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে চার ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ

রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ

হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড

মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

জয়পুরহাট-২ আসন ব্যালট পেপার ফটোকপি করার অভিযোগে গ্রেফতার ৩

নওগাঁর রাণীনগরে বাড়িতে চুরি