ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ রাত

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন চার স্বতন্ত্র প্রার্থী

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন চার স্বতন্ত্র প্রার্থী

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া চার স্বতন্ত্র প্রার্থী হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

আরও পড়ুন

এ সময় তারা ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন চার স্বতন্ত্র প্রার্থী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নওগাঁয় নির্বাচন শান্তিপূর্ণ ও সাফল্যের সাথে সম্পন্ন করতে আহবান জেলা প্রশাসকের

‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাত পোহালেই নির্বাচন, যে কেন্দ্রে ভোট দিবেন তারেক রহমান

রংপুরের তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তথ্য প্রবাহে কন্ট্রোল রুম স্থাপন