বগুড়া দুপচাঁচিয়ায় সকল প্রস্তুতি শেষ ভোট বৃহস্পতিবার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে নির্বাচনের প্রচারণাও বন্ধ হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি এ আসনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুল মহিত তালুকদার, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে শাহিনুল ইসলাম শাহিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের অধ্যাপক শাহজাহান আলী তালুকদার।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইউএনও শাহ্রুখ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের ৫৭টি ভোটকেন্দ্রে ৫৭ জন প্রিজাইডিং অফিসার ২৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৬৬ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণের ব্যালট পেপার, প্রয়োজনীয় কালি, স্ট্যাম্পসহ আনুসাঙ্গিক সকল সরঞ্জামাদি অফিসে এসেছে। আজ বুধবার ৫৭টি ভোট কেন্দ্রে সকল সরঞ্জামাদি পৌছানো হবে।
এদিকে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে উক্ত নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালনে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের জন্য উপজেলার ২টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন।
আরও পড়ুনতারা হলেন, ডিএমআরটিডিপি (লাইন-৫) নর্দান রুট, ঢাকা সহকারী প্রকল্প পরিচালক রফিকুল হক ও দুপচাঁচিয়া সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫দিন নিয়োগ প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই নির্বাচন এলাকায় দায়িত্ব পালন করবেন।
এদিকে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান, সেনাবাহীনি, বিজিবি ও পুলিশ ফোর্স সহ যৌথবাহীনি, উপজেলার স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকাগুলো মহড়া দিয়েছেন।
এছাড়াও টহল জোরদার করা হয়েছে। সেনাবাহীনি দুপচাঁচিয়া ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক উস সালেহীন জানান, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সেনাবাহীনির ৫টি ভাগে বিভক্ত হয়ে এলাকায় টহল অব্যাহত রেখেছে। এছাড়াও আজ পরিষদ চত্বর থেকে নির্বাচনী সামগ্রী বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তার সাথে পৌঁছানোর জন্য এলাকায় অবস্থান নিবে।
মন্তব্য করুন

_medium_1770730313.jpg)





