ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৮ দুপুর

নিউইয়র্কে প্রচণ্ড শীতে ১৮ জনের মৃত্যু

নিউইয়র্কে প্রচণ্ড শীতে ১৮ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারির শেষের দিক থেকেই শহরজুড়ে তীব্র শীত বিরাজ করছে। প্রায় ১৩ দিন শূন্য সেলসিয়াস (৩২ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড হয়েছে। নিউইয়র্কে গত ছয় দশকের মধ্যে এমন পরিস্থিতি দেখা যায়নি।

সোমবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, আমাদের শহরের রাস্তায় আরও একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিটি প্রাণহানি একটি ট্র্যাজেডি এবং আমরা তাদের পরিবারের প্রতি সমব্যথী। যদিও চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির কথা রয়েছে। তবে এই সময়ের মধ্যে বাসিন্দাদের উদ্দেশে মামদানি বলেছেন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অপরের খোঁজ রাখুন।

মেয়র আরও বলেন, ১৯ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং তখন থেকে প্রায় ১,৪০০ স্থান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। গত ২৭ জানুয়ারি মামদানি জানিয়েছিলেন, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে বাড়ির বাইরে পাওয়া গেছে। বাকিদের মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি বলেন, আমরা নিউ ইয়র্কবাসীদের নিরাপদ রাখার জন্য কঠোর পরিশ্রম করছি এবং আমরা তা চালিয়ে যাব। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা ৩২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে না এবং এটা খুব একটা ভালো আবহাওয়া নয়।

আরও পড়ুন

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগের বছরগুলোতে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।  খবর : বিবিসি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে মসজিদে নববী ও কুবার মুসল্লিরা পাবেন বিনামূল্যে বাস

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমনির শরীর ভালো না, পেছাল জেরা 

গাড়ি থাকলেও লাপাত্তা ড্রাইভার, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ভোক্তার অভিযান

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ