ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ রাত

এমপি হতে চান রিনা খান

অভিনেত্রী রিনা খান।

বিনোদন ডেস্ক ঃ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দুদিন আগে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

বিকেলে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন।

তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। এ সময় সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব। গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’

আরও পড়ুন

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান অভিযোগ করেছিলেন, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হতে চান রিনা খান

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ দাঁড়িপাল্লা'র দ্বিমুখী লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ীতে বিশেষ দোয়া

আজ চকলেট ডে: ভালোবাসা প্রকাশের মিষ্টি উপলক্ষ

বগুড়া-৩ আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা

সন্ত্রা/সী নয়ন আমার লোকদের আ/ঘা/ত করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী