ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৩ দুপুর

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজ

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজ, ছবি: সংগৃহীত।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদক’র পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

শ্যামল দত্তের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশকিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ওই অস্থাবর সম্পদগুলো অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যা মানিলন্ডারিংজনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক।

আরও পড়ুন

মোজাম্মেল হক বাবুর আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক বাবু ও তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ওই অস্থাবর সম্পদসমূহ অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যা মানিলন্ডারিংজনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ ফ্রিজ করা আবশ্যক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজ

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, সেরা ফলের অপেক্ষায় জামায়াত : রয়টার্স

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় : তারেক রহমান

নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ