ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৮ দুপুর

বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় : তারেক রহমান

বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় : তারেক রহমান,ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়-যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার হবে। জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস এই বিশ্বাস থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকা-১৭ আসনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাদের জন্ম। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায়। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, বিএনপি’র সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়। নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে।

তিনি বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে গৃহিণী ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। সেই ধারাবাহিকতায় শিক্ষিত ও প্রান্তিক নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।

কৃষি খাতকে দেশের অর্থনীতির মূলভিত্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে। তরুণদের বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে। তারেক রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন, বিশেষ করে নারী ও শিশুদের জন্য। এছাড়া ধর্মীয় নেতাদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তারেক রহমান বলেন, বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার হবে। জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস এই বিশ্বাস থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

এসময় ঢাকা-১৭ আসনে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ তার প্রার্থিতা প্রত্যাহার করে তারেক রহমানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘তারেক রহমান শুধু ঢাকা-১৭ নয়, পুরো বাংলাদেশের জন্য যোগ্য নেতৃত্ব।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় : তারেক রহমান

নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ

১২৪তম বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, কঠোর বার্তা জামায়াত আমিরের

৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল