ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৬ রাত

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

ছবি: সংগৃহীত, ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামে একটি দেশি সংস্থাকে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সংস্থাটি ‘নামসর্বস্ব’ বলে শুক্রবার প্রতিবেদন ছেপেছে দৈনিক প্রথম আলো। ‘এক ব্যক্তি নির্ভর’ এ সংস্থাটি একাই ১০ হাজারের বেশি পর্যবেক্ষক দেবে- এমন তথ্য তুলে ধরে সেই প্রতিবেদনে বলা হয়, সৈয়দ হুমায়ুন কবীর নামে একজনই ‘পাশা’র সবকিছু। লোকবল বলতে কেবল তিনিই। নিজের বাড়ির এক কক্ষ বানিয়েছেন কার্যালয়।

এমন সংস্থার ১০ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগের খবর নিয়ে আলোচনার মধ্যে ইসি কার্ড বিতরণ স্থগিত করেছে বলে শনিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আজাদ মজুমদার বলেন, “আজকের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে (পাশা) অবহিত করে বলেন, সংবাদমাধ্যমে দেখা গেছে পাশা নামে একটি এনজিও দাবি করেছে যে তারা ১০ হাজার নির্বাচনি পর্যবেক্ষক নিয়োগ দেবে। বিষয়টি জানার পর নির্বাচন কমিশন তাদের সম্পর্কে খোঁজখবর নেয়। যাচাইবাছাই করে তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।”

তবে এখন পর্যন্ত ওই এনজিওটির কোনো ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা না পাওয়ার’ তথ্য দিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা চলমান নির্বাচনি প্রচারণা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ভাষায়, ‘সারা দেশে অত্যন্ত উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও লক্ষ্য করা যাচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন’।”

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।

‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু হওয়ার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

আরও বলা হয়, অ্যাপটি কেবল নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোটকেন্দ্রে বা আশপাশে সহিংসতা বা গোলযোগ হলে অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।

প্রেস সচিব বলেন, নির্বাচনে প্রায় ৯ লাখের কাছাকাছি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন প্রায় ১ লাখ ৮ হাজার। ইতোমধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সদস্য মোতায়েন সম্পন্ন হয়েছে।

“বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ১ হাজার ২১০টি প্লাটুনে মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ড ১০টি জেলার ১৭টি আসনের ২০টি উপজেলায় ৬৯টি ইউনিয়নে দায়িত্ব পালন করছে।”

তিনি বলেন, পুলিশের ১ লাখ ৫৭ হাজার সদস্য ১১ ফেব্রুয়ারি সকাল থেকে মোতায়েন হবে। আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্যের মোতায়েন শনিবার থেকে শুরু হয়ে রোববারের মধ্যে সম্পন্ন হবে বলে আনসার প্রধান জানিয়েছেন। র‍্যাবের মোতায়েনও সময়মত শুরু হবে এবং তারা ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা