ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৩ রাত

বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি প্রদর্শনী

সংগৃহিত,বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি প্রদর্শনী

মফস্বল ডেস্ক : রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় স্থান পেয়েছে বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের তোলা ছবির একাংশ । ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিন ব‍্যাপী এই চিত্রশালা অনুষ্ঠিত হয়। তার তোলা ছবিগুলো দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা । তিনি তার ছবি তোলার গল্প বলতে গিয়ে তুলে ধরেন তার নানা অভিজ্ঞতার কথা ।

তার ছোটবেলা থেকেই ছিল ছবি তোলার প্রতি একটা আলাদা ঝোঁক । সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, সেসময়, বাসায় প্যানাসনিক বা সনি ফিল্ম ক্যামেরা ছিল। সবাই মানুষের ছবি তুলত, আর আমি তুলতাম হাঁস, পাখি, নদী–নালার ছবি। এরপর ২০০০ সালে আমার বাবা ইউসিকা ব্র্যান্ডের একটি ফিল্ম ক্যামেরা নিয়ে আসেন সৌদি আরব থেকে। সেই ক্যামেরা দিয়েই নিয়মিত ছবি তুলতাম। পরে মোবাইল আসে। ২০০৭ সালে অকল্যান্ডে থাকাকালীন অনেক ছবি তুলেছেন মোবাইল ও সনির ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ।২০০৯ সালে তুর্কি থেকে প্রথম ডিএসএলআর ক্যামেরা কিনেন, সাথে ৩০০ এমএম লেন্স। এরপর সময় বাড়ার সাথে সাথে তার ক‍্যামেরায় লাগে নতুন প্রযুক্তির ছোঁয়া।


এরপর ২০১৫ সালে তিনি শুরু করেন বগুড়া ফটোগ্রাফি ক্লাব। ২০১৫ সাল থেকে নিয়মিত এই ক্লাবের ব্যানারে অনেক সামাজিক কাজ পরিচালনা করেন তিনি । এরমধ্যে উল্লেখযোগ্য বন্যায় ত্রান বিতরণ, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, করনায় খাবার বিতরন, ঈদে সুবিধা বঞ্চিত শিশুদের পোশাক বিতরণসহ আরও সামাজিক কাজ। 

এছাড়াও তিনি বগুড়া ফটোগ্রাফি ক্লাবসহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বগুড়া ও ঢাকায় আয়োজন করেন নানা এক্সিবিশন ও ওয়ার্কশপ । 

আরও পড়ুন

বিভিন্ন এক্সিবিশনে তার বিচারকের দায়িত্বও পালনের কথাও তুলে ধরেন তিনি। সেই সাথে গত ১৫ বছরে তার তোলা ছবি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, ন‍্যাশনাল ও ইন্টারন্যাশনাল পুরস্কারও পেয়েছে। ছবি তোলার প্রতি এক অন্য রকম ভালোলাগার জায়গা থেকে তিনি জানান, পুরস্কৃত হওয়ার জন্য কখনো ছবি তুলিনি। ভালো লাগে বলেই ছবি তুলি। তবে ফটোগ্রাফি আমাকে অনেক পরিচিতি এনে দিয়েছে। যখন বিভিন্ন দেশে ঘুরতে বা ছবি তুলতে যাই, তখন অনেক মানুষের সাথে দেখা হয় যারা আমাকে “ফটোগ্রাফার বিপ্লব” হিসেবেই চেনে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। 

তবে দিনশেষে, ছবির মাধ্যমেই তিনি দেশ ও বিদেশে সম্মানিত হয়েছেন। নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন । আর ফটোগ্রাফি তাকে সেই সুযোগ করে দিয়েছে। ফটোগ্রাফির জন্য তিনি ঘুরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রায় ৩৪টি দেশের বিভিন্ন শহর ও গ্রাম ঘুরে ছবি তুলেছেন তিনি। এটি তার প্রথম এক্সিবিশন । 

এখানে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের সৌন্দর্য। যেহেতু তার সুন্দরবন নিয়ে প্রায় ১১ বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে পরবর্তীতে সুন্দরবন নিয়ে একটা এক্সিবিশন করার ইচ্ছা পোষণ করেন তৌহিদ পারভেজ বিপ্লব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি প্রদর্শনী

বগুড়ায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বগুড়ার সোনাতলার গুড়াভাঙ্গা প্রা. বিদ্যালয় কেন্দ্রের দরজা জানালা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসিফ গ্রেফতার

দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিন - মীর শাহে আলম

জয়পুরহাটের আক্কেলপুরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে