রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসিফ গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসাদুল ইসলাম আসিফকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। আসিফকে নগরীর লালবাগ খামার মোড় এলাকা থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। গ্রেফতার আসিফ নগরীর আলমনগর এলাকার শামসুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আসিফের বিরুদ্ধে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা এবং মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গ্রেফতার আসিফ ও তার সহযোগিরা নির্দিষ্ট ইজিবাইকে ঘুরতে বেরিয়ে কাউকে একা পেলে তাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে।
মোবাইলের বিকাশ বা নগদের পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনরংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে দুষ্কৃতকারী কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কুখ্যাত ছিনতাইকারী আসিফকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন







