ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪০ বিকাল

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মানবিক সংসদ তৈরি করবে : মজিবুর রহমান

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মানবিক সংসদ তৈরি করবে : মজিবুর রহমান

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন. ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মানবিক সংসদ তৈরি করবে। এখানে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা-১ আসন সাঁথিয়ায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা আরো বৃদ্ধি করে তাদের কর্মস্থান তৈরির পাশাপাশি কর্মস্থল ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা করা হবে। ৫ বছরের কম ও ৬০ বছরের বেশি বয়স্কদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হবে। শ্রমিকদের বেতন সময়পযোগী করা হবে এবং মালিকদের লভ্যাংশের ১০ শতাংশ শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদের।

আরও পড়ুন

উপজেলা জামায়াতে আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পাবনা-১ এর সংসদ প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি, মোসলেম উদ্দিন, জেলা সেক্রেটারি আব্দুল গাফ্ফার, কর্মপরিষদের সদস্য ডা. আব্দুল বাছেদ খান, শহিদ নিজামীর ছেলে ডা. মো. নাইমুর রহমান খালেদ, বেড়া আলহেরা স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপ্যাল মকসুদ আলম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত