ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ রাত

বগুড়ায় হাইড্রোলিক হর্ণ বিক্রি ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিন লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ায় হাইড্রোলিক হর্ণ বিক্রি ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিন লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মোটরসাইকেলে বৈধ কাগজপত্র না থাকা এবং উচ্চ শব্দ সৃষ্টিকারি হাইড্রোলিক হর্ণ বিক্রির অপরাধে ৩ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই পরিমাণ টাকা জরিমানা করেন।

বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টিকারি হাইড্রলিক হর্ণ ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার কারনে গত ২৮ জানুয়ারী বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল গুলোর মোট ১ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।

পরে অভিযানের ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী অভিযান পরিচালনা করে মোট ২১টি মোটরসাইকেল আটক করা হয়। পরে আটক মোটরসাইকেলের মধ্যে ১৭ টির বিরুদ্ধে মামলা করে  মোট ৮৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

তাছাড়াও শহরের বিভিন্ন দোকানে হাইড্রলিক হর্ন বিক্রি করায় বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা ডিবি পুলিশের সমন্বয়ে মোবাইল কোট পরিচালনা করে শহরের গোহাইল রোডে তোহা মটর্স’র দোকানে ৫০ হাজার টাকা, মফিজ পাগলার মোড়ে মদিনা মটর্স’র দোকানে ৫০ হাজার টাকা, মহিলা কলেজ রোডের এলাহী মটর্স’র দোকানে  ৩০ হাজার টাকা, সূচী মটরর্স’র দোকানে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উল্লেখিত দোকানগুলো থেকে বিপুল পরিমান হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, মডিফাই করে উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক ব্যবহারকারিসহ আইন অমান্যকারি যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হাইড্রোলিক হর্ণ বিক্রি ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিন লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে কূপের ২০ ফুট নিচে মাটিচাপা পড়েন আজিজুল, আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার 

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার ধুনটে ছাত্রীদের যৌন নিপীড়নকারী সেই সভাপতি কারাগারে, স্বেচ্ছায় পদত্যাগ

বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরিবর্তিত সূচি প্রকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত