ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ দুপুর

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

সংগৃহিত,মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

বিনোদন ডেস্ক: প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাউল শিল্পী মুক্তা সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, আমরা গভীরভাবে শোকাহত। আহা সুনীল কাকা! কণ্ঠ শুনলেই বুঝতেন আমি আসছি। ‘মা’ বলে ডাকতেন। পালাগানের মঞ্চে একসঙ্গে কত গান, কত কথা, সবই এখন স্মৃতি হয়ে গেল। ওপারে ভালো থাকবেন, শ্রদ্ধেয় গুণী শিল্পী।


মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল কর্মকার। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী। বলা যায়, গানই ছিল তার রক্তের সঙ্গে মিশে থাকা সাধনা।

আরও পড়ুন

বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন সুনীল কর্মকার। দুর্ভাগ্যবশত সেই সময়েই তিনি চিরতরে হারান চোখের আলো। তবে অন্ধত্ব তার জীবনের পথ রোধ করতে পারেনি। নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার দৃষ্টিশক্তি হারিয়েও গানের সাধনা থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি।

ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে তার। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়-প্রায় দেড়শ থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব: জামায়াত আমির

আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা