ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ দুপুর

ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

সংগৃহিত,ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের জনবল ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশ বা ৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংবাদমাধ্যমটির মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

স্থানীয় সময় গত বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে।

অভ্যন্তরীণ দুটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, কোম্পানিটি তাদের প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগসহ প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক এবং স্পোর্টস ডেস্কে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদক চাকরি হারিয়েছেন।

আরও পড়ুন

দীর্ঘ ১২ বছর ওয়াশিংটন পোস্টে কাজ করার পর চাকরি হারিয়েছেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে ঈশান লেখেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন যে অধিকাংশ আন্তর্জাতিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে এবং এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

একই সঙ্গে ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেব: জামায়াত আমির

আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও