ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫২ দুপুর

২ কোটি ৮১ লাখ টাকায় লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

২ কোটি ৮১ লাখ টাকায় লাহোর কালান্দার্সে মোস্তাফিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আইপিএলে খেলা না হলেও মোস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। একাদশ মৌসুমের জন্য বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

আজ ৫ ফেব্রুয়ারি এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।

মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

আইফোন সারারাত চার্জ দিলেও সমস্যা নাই

নির্বাচনে জয়ী হয়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

সবার প্রতি কৃতজ্ঞতা, আমার দায়িত্ব আরও বেড়ে গেল: শামা ওবায়েদ

দীর্ঘ প্রতীক্ষার পর আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৬

ভোট দেওয়ার পর আঙুলের কালি তুলবেন যেভাবে