ভিডিও মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ দুপুর

বগুড়ায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে  বিক্ষোভ সমাবেশ 

বগুড়ায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে  বিক্ষোভ সমাবেশ 

অনলাইন ডেস্ক : বগুড়ায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারি কল্যাণ পরিষদ সরকারি আজিজুল হক কলেজ শাখার আয়োজনে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি,কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷  

মঙ্গলবার(৩রা ফেব্রুয়ারি) সমাবেশে বগুড়া শাখার আহবায়ক আজিজুল হক কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী হারুনুর রশীদ জানান-বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টানা তৃতীয় দিনের অবস্হান কর্মসূচী চলছে৷ ১লা জানুয়ারি থেকে আজ ৩রা জানুয়ারি পর্যন্ত তাদের এই কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে সারাদেশ ব্যাপী৷  সমাবেশ থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন৷ অতিসত্বর তাদের দাবী মেনে না নিলে আগামী ৬ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবেন বলে জানান তারা৷  সমাবেশে বক্তব্য রাখা অপর এক কর্মচারী আশরাফুল হক জানান সারাদেশে তাদের মতো প্রায় ২২ লাখ তৃতীয়-চতুর্থ কর্মচারী জনগণের সন্তানদের শিক্ষার সহায়ক সহ অন্যান্য সরকারী দপ্তরে নিয়োজিত রয়েছেন।  

আরও পড়ুন

চতুর্থ শ্রেণীর অপর এক  কর্মচারী বয়োজ্যেস্ঠ লাল মিয়া জানান সকাল ৯ টা থেকে শুরু করে বেলা ১১ টা পর্যন্ত গত তিনদিনব্যাপী আজিজুল হক কলেজ শাখার নতুন ভবনে এই শান্তিপূর্ণ অবস্হান কর্মসূচী, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে আসছেন তারা৷  কর্মবিরতি পালন করলেও কলেজের শিক্ষাসেবা সহায়ক কার্যক্রম অন্যান্য মাস্টাররোলের কর্মচারীদের মাধ্যমে সচল রয়েছে বলেও জানান তিনি৷  সমাবেশ শেষে উপস্থিত প্রায় অর্ধশত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের কাজে যোগদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের ক/টু/ক্তি/র প্রতিবাদে বগুড়ায় জামায়াতে ইসলামীর মহিলাদের মিছিল

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

বগুড়ায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে  বিক্ষোভ সমাবেশ 

জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা