ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬ ০৫:৩২ পিএম

সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে আশা করছি।

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত