ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬ ১০:৫৭ এএম

আজ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক 

আজ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক, ছবি: সংগৃহীত।

জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বেরোবি) আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশেনের পক্ষ থেকে মামলার যাবতীয় তথ্য-উপাত্ত ও প্রমাণাদি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

গত ২২ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্কে ট্রাইব্যুনালে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্রসহ তথ্য-উপাত্ত তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। এরপর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করে আদালত।

আরও পড়ুন

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। প্রসিকিশনের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আন্দোলনরত তরুণদের যে বার্তা দিলেন নাহিদ ইসলাম

১

রাজুর সঙ্গে কক্সবাজারে দুইদিন ছিল তাজমিন

২

৩ লাখ চাকরিপ্রার্থীর ক্ষতির দায় সরকারকে নিতে হবে : এবি পার্টি

৩

লালমনিরহাটে নষ্ট হওয়ার পথে দু’টি মূল্যবান ‘মাল্টিপারপাস রেসকিউ বোট’

৪

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে ভর্তি ৫ জন

৫

দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ

৬