ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:৫৭ রাত

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত, বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় মৌসুমি আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতিমা সিদ্দিক সোমা শনিবার ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশ কনস্টেবল বেলালকে সঙ্গে নিয়ে স্বজনরা রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

পারিবারিক কলহ থেকে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মো. সুলতানের মেয়ে মৌসুমি আক্তার। উত্তর বাড্ডা আলীর মোড় পূর্বাঞ্চল লেনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির নীরব প্রহরী সুন্দরবন

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি পর্যালোচনা

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান : আব্বাস আরাগচি

অস্ট্রেলিয়ায় গেলেন বিসিবি সভাপতি বুলবুল!

ভারতে রাসায়নিক কারখানায় আগুনে নিহত ৭