ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ বিকাল

আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত অন্তত ৬১

সংগৃহিত,আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত অন্তত ৬১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন দিনে দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।

তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এএনডিএমএ।

এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে। ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন

দুর্বল অবকাঠামোর কারণে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। দেশটিতে এই ধরনের চরম আবহাওয়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে আরও বেশি অসহায় করে তোলে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গরু চুরি

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

৫০ অফিসার নেবে মিনিস্টার, ২০ বছর বয়সেই আবেদন

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয়: জামায়াত আমির

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বয়স ৬০-এর পরও ফিট থাকবেন যেভাবে