ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০৩ বিকাল

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মায়ের সাথে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন সিয়াম বাবু নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িপুকুর এলাকার ডাঙ্গাপাড়ার গোলাম রব্বানীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় সে মা সাথী বেগমের সাথে স্থানীয় মুচিরহাটে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন শুক্রবার সকালে মা সাথী বেগম বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন।

আরও পড়ুন

বিকেলে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বাড়ির পাশের একটি মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির