ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০২৬ ০৯:৫১ পিএম

আসছে পারসা ইভানার ‘একসাথে আলাদা’

পারসা ইভানা

বিনোদন ডেস্ক ঃ নগরজীবনের ব্যস্ততা, কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন আর সময়ের অভাব সব মিলিয়ে আজকের ভালোবাসা আর আগের মতো সরল নেই। এই জটিল বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘একসাথে আলাদা’। রেজাউর রহমানের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে।

একই সঙ্গে এটি হইচইয়ের জন্য এই দুই অভিনেতার প্রথম কাজ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি সীমিত সময়ের ভেতর চরিত্রের গভীরতা তৈরি করা এবং সম্পর্কের বিভিন্ন স্তর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা নির্মাতার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান রেজাউর রহমান।

তিনি বলেন, আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ক্যারিয়ার আর ব্যক্তিগত স্পেসের চাপে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই চরিত্রে দারুণ আন্তরিকতা দেখিয়েছে। দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাবেন। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়াশ রোহান বলেন, চিত্রনাট্য পড়েই মনে হয়েছিল এটি খুব পরিচিত গল্প। আমাদের আশপাশেই এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে প্রত্যাশাও বেড়েছে।

আরও পড়ুন

পারসা ইভানা বলেন, এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও ভেতরে রয়েছে দ্বিধা, ভয় আর না বলা অনেক অনুভূতি। আমরা চেষ্টা করেছি সেই নীরব আবেগগুলোকে সত্যি করে পর্দায় তুলে ধরতে। ওয়েব সিনেমা ‘একসাথে আলাদা’ আসছে ঈদে হইচইয়ে মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রথম বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে আহত ৫