ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৭ সকাল

প্রধান উপদেষ্টা

ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

সংগৃহিত,ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় সদ্যনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, সাক্ষাতে আসন্ন সাধারণ নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের অনুমোদিত শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে, এমন প্রত্যাশা সরকারের রয়েছে।

এটি হবে উৎসবমুখর নির্বাচন। ভবিষ্যতের ভালো নির্বাচনের মানদণ্ড এটি স্থাপন করবে। আসুন, আমরা আশাবাদী থাকি, বলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, তার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি গত ১৮ মাসে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। নতুন শ্রম আইনগুলোকেও তিনি স্বাগত জানান।

ড. ইউনূস জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক কমানোর জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং চলমান বাণিজ্য আলোচনার মাধ্যমে আরও শুল্ক হ্রাসের আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে এবং কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণ ঢাকা-ওয়াশিংটন আলোচনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস কক্সবাজার অঞ্চলের ক্যাম্পগুলোতে আশ্রিত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি

মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, আটক ১

টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ

বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরবর্তী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বাড়িতে তান্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ মোটরসাইকেলে আগুন

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা