ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ রাত

সরে দাঁড়াল ৩০৫ জন, ভোটের মাঠে লড়ছেন ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী

ছবি: সংগৃহীত, সরে দাঁড়াল ৩০৫ জন, ভোটের মাঠে লড়ছেন ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬৭ জন। আর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
 
তিনি জানান, ২৯৮ আসনে সরে দাঁড়াল ৩০৫ জন, আর প্রত্যাহার শেষে ১ হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলো।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন ২ হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন।
আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।

আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

আরও পড়ুন

তিনি আরও জানান, মঙ্গলবার পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়াল ১ হাজার ৯৬৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি 

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ 

আগামিকাল শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিদায়ের সুর সচিবালয়ে

সিরিয়ায় আইএসের ৩০টির বেশি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

ইসরাইলি বাহিনীর একটি বড় অংশ দ্বৈত নাগরিক