ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:২০ রাত

রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

ছবি: সংগৃহীত, রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় মুহাম্মদ ফাওজুল কবির খান জাতীয় নির্বাচনের পূর্বে এবং মাহে রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়।

আরও পড়ুন

সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অপারেটরদের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তারা অস্বীকার করেন।

তারা উপদেষ্টাকে আরও জানান চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি