ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ রাত

আমাদের আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত, আমাদের আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে আবারও যুবকদের মতো লড়াই করতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতের পলিসি সামিট–২০২৬-এর সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। শৈশবে পাওয়া দেশের সঙ্গে বর্তমান বাস্তবতার তুলনা টেনে তিনি বলেন, আমরা পিছিয়ে পড়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্ত ভিত্তি রেখে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে দেশ লুটপাট করে কঙ্কালে পরিণত করা হয়েছে। এই ‘কঙ্কাল বাংলাদেশকেই’ জীবন্ত রাষ্ট্রে রূপান্তর করতে হবে। স্বৈরাচার বিদায় নিলেও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে বলে মন্তব্য করে তা নির্মূলের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রধান লক্ষ্য হবে প্রাথমিক স্তর থেকে শিক্ষা সংস্কার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। সুবিচার কায়েমে কোনো আপস নয়—এমনকি তাতে ব্যক্তিগত ক্ষতি হলেও।

আরও পড়ুন

তিনি জানান, ক্ষমতায় গেলে রাষ্ট্রের বৈধ সব সুযোগ নেওয়া হবে না, কেবল প্রয়োজনীয়টুকুই গ্রহণ করা হবে। জামায়াত রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে দেখে। তাঁর ভাষায়, রাজনীতি তখনই সফল হবে, যখন জনগণের চোখের পানি থেমে মুখে সামান্য হাসি ফুটবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর 

এবারের সংসদে ব্যবসায়ীই বেশি, কমেছে রাজনীতিবিদ : টিআইবি

জুলাই সনদে সই করতে যমুনায় যাবে এনসিপি’র প্রতিনিধি দল

বিএনপি’র বিজয়ে অভিনন্দন জাপানের

ইরানের ইউরেনিয়ামের মজুত খালি করতে হবে : নেতানিয়াহু

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত : উপদেষ্টা