ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০২৬ ১১:২৮ পিএম

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের। প্রতীকী ছবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের বাসিন্দা কাওছার আলীর স্ত্রী খাতিজা(২৮) এবং মেয়ে ফাতেমা(৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকটির পাশ দিয়ে অতিক্রম করার সময় ধাক্কা লেগে মা-মেয়ে ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।

আরও পড়ুন

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পেড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

বগুড়ার কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ডের চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল