ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৬ ০৮:০৩ পিএম

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

সংগৃহিত,পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

সোমবার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জানুয়ারি (মঙ্গলবার) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ জানুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালু উপজেলা আ‘লীগের সহ-সভাপতি বদের খাঁন গ্রেফতার

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় চীন-তাইওয়ানের ৬ নাগরিক তিন দিনের রিমান্ডে

কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি, চিঠিতে মরিয়ম

বগুড়ার সারিয়াকান্দি থেকে ১৩৪ কোটি টাকার পাট বিক্রি

রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ গ্রেফতার ১