জাকির নায়েকের সঙ্গে আজহারীর সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দাঈ ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায়বেলায় আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিয়েছেন জাকির নায়েক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। একই পোস্টে জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি। পোস্টে আজহারী লেখেন, ‘‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’’
সাক্ষাতের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে পোস্টে কিছু জানাননি আজহারী। তবে পোস্টের শেষাংশে বিশ্বের সব দাঈর নিরাপত্তার জন্য দোয়া করেন তিনি। আজহারী লেখেন, ‘দুনিয়ার সব দাঈদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’
আরও পড়ুনপ্রকাশিত ছবিতে আজহারী ও জাকির নায়েককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেট দেখা যায় ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1789649285.jpg)

_medium_1789639836.jpg)