ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬ ০৩:৪৯ পিএম

মধুখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মধুখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া–বোয়ালমারী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গোলাম আরাফাত (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে নওপাড়া রাস্তার মোড় থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সকালে আরাফাত মোটরসাইকেলে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

নাটোরের সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

বগুড়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান, আগুনে পেড়ানো হলো মাদকসেবনের সরঞ্জাম

বগুড়ার কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ডের চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল