ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল

সুষ্ঠুভাবে যাকাত বিতরণ করলে ১০ বছরের মধ্যে দারিদ্র্য দূর করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত, সুষ্ঠুভাবে যাকাত বিতরণ করলে ১০ বছরের মধ্যে দারিদ্র্য দূর করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

যাকাতের সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে যারা সামর্থ্যবান, তারা যদি নিয়ম মেনে যাকাত দেন এবং তা সঠিকভাবে বিতরণ করা যায়, তাহলে আগামী ১০ বছরের মধ্যেই দারিদ্র্য দূর করা সম্ভব।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশনের আয়োজিত যাকাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা শুধু দারিদ্র্য কমায় না, বরং বিদেশের কাছে হাত পাতার প্রবণতাও বন্ধ করতে পারে। দারিদ্র্যকে তিনি একটি জাতির জন্য অভিশাপ আখ্যা দিয়ে বলেন, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রেই স্থিতিশীলতা আসে।

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাকাত আহরণ ও বিতরণের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ইসলামের প্রাথমিক যুগে যাকাত রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ ও বণ্টন করা হতো। হজরত ওমর (রা.)-এর খেলাফতের সময় মিশরসহ বিভিন্ন অঞ্চলে যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যেত না। তবে দেশে শরিয়াহ আইন অনুপস্থিত থাকায় যাকাত ব্যবস্থা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

আরও পড়ুন

তিনি সবাইকে শরিয়তের বিধান অনুযায়ী যাকাত আদায়ের আহ্বান জানান এবং যাকাত সংগ্রহ ও মানবিক কার্যক্রমে ভূমিকার জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ দেন।

কনফারেন্সে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমসহ বিভিন্ন অতিথি বক্তব্য দেন। অনুষ্ঠানে আলেম-ওলামা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার্জের টেনশন নেই! ৫৪ ঘণ্টা ব্যাকআপের ইয়ারবাড

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামী গান

প্রসিকিউটর দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম