ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ১০:৪৯ পিএম

এক বছরের চিত্র

দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের বিপুল অবৈধ মালামাল উদ্ধার, আটক ৩৬

দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের বিপুল অবৈধ মালামাল উদ্ধার, আটক ৩৬

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ ৩৬ জনকে আটক করেছে।

গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চোরাচালান প্রতিরোধে সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করতে সক্ষম হয়। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামিসহ ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, দেশের সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে দিনরাত কঠোর নজরদারী রাখছে বিজিবি সদস্যরা।

এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮৮টি অভিযান পরিচালনার মাধ্যমে গত এক বছরে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকসহ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ জনকে নিয়োগ দেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি

১

বগুড়ার নন্দীগ্রামে ছয় হাজারের বেশি খেজুর গাছে রস সংগ্রহের প্রস্তুতি

২

নামাজে ভুল হওয়ার পরও সাহু সিজদা না করে সালাম ফেরালে কী করণীয়?

৩

বগুড়ার শেরপুরে গ্যানেন গোপাল হোটেলের ৩ লাখ টাকা জরিমানা

৪

বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার

৫

ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিরাময় করা সম্ভব?

৬