ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ০৮:৫৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সুলতানা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আদমদীঘি উপজেলার সদর ইউপির কুসুম্বী সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু ওই গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির কুসুম্বী গ্রামের বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের সাথে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে গতকাল শুক্রবার রাতে গ্রামের কতিপয় মাতব্বর সালিশ বৈঠক করে বাকপ্রতিবন্ধী সোহেল হোসেনের স্ত্রী ওই গৃহবধুকে লাঞ্ছিত করে বলে মৃত পরিবারের দাবি।

এদিকে সালিশ বৈঠকে লাঞ্ছনার ঘটনায় অভিমান করে আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা দেড়টায় গৃহবধু সুলতানা বেগম শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যান।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত নারীর ওয়ারিশরা বাদি না হওয়ায় সন্ধ্যায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইফুনে লন্ডভন্ড জাপান, ১৯ লাখের বেশি মানুষকে সরানোর নির্দেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল