ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ০৬:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার ট্যাবলেট ও সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার ট্যাবলেট ও সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশা জাতীয় ভারতীয় ২ হাজার ৮৪০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ ডিএস্ক সিরাপ জব্দ করা হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ভেতরে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় বিজিবির ধাওয়ায় চোরাকারবারিরা ওইসব মালামাল ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি বলেন, মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭২ কিলোমিটার  সীমান্তে  বিগত ২ মাসের অভিযানে ২ হাজার বোতল ভারতীয় নেশার সিরাপ ও ২১ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

১

এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

২

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

৩

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

৪

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৫

এবার অভিনেতা তমাল মাহবুব আটক

৬