ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৬ বিকাল

বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকার একটি বাসা থেকে সুবর্ণা আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি গৃহপরিচারিকার কাজ করতেন।

বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালে খবর পেয়ে বাড্ডার আফতাবনগরের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

এসআই ফাতেমা আরও জানান, ওই নারীর আগের সংসারে এক সন্তান ছিল। এরপর প্রায় দেড় বছর হলো আজহারুল ইসলাম নামের অন্য এক যুবককে বিয়ে করেন তিনি। এই সংসারের কলহের জেরে নিজ বাসায় আত্মহত্যা করেন বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুবর্ণা আক্তার নাটোর জেলার সিংড়া থানার বালিয়াবাড়ি কুমারপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। তিনি ঢাকার বাড্ডার আফতাবনগরে স্বামীর সঙ্গে থাকতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

সৌদিতে চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর আত্মহত্যা

বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ায় কী ভাবছেন বগুড়াবাসী?