ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ০৩:২৭ পিএম

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকার পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভবন থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। গত রাতে দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।

পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে  তারা ঘটনাস্থলে যান। নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে। মাথাটি ওপর হওয়া অবস্থায় ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যান।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন তিনি। গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সুমন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

আরও পড়ুন

 

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত