ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ রাত

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

ছবি: সংগৃহীত, হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শনিবার গভীর রাতে তিনি অসুস্থবোধ করেন। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তাঁর হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু তৎকালীন সরকার তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। এছাড়া কারামুক্ত হবার পরও তাঁর পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।

আরও পড়ুন

সাকিব আনোয়ার রোববার বেলা ১১টায় জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। আরও ৩৬ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন তিনি। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়া নাড়ছে রমজান

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার

নেপালে নির্বাচনে অংশ নিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি, লক্ষ্য সরকার গঠন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে