ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৩৭ রাত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জনপ্রিয়তা বেড়েছে সরিষায়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জনপ্রিয়তা বেড়েছে সরিষায়। ছবি : দৈনিক করতোয়া

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে জনপ্রিয়তা বেড়েছে সরিষায়। গত বছরের তুলনায় এবারে ৯৬০ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জান যায়, এবার উপজেলায় ৫ হাজার ৩শ’ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা দেওয়া হয়েছে ৩ হাজার ১শ’ জন কৃষককে। স্থানীয় জাতের পাশাপাশি বারি ও বিনা জাতের সরিষার চাষ হয়েছে ৫ হাজার ৩১০ হেক্টর জমিতে।

অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় ভাল ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বাড়তি ফলন, কম খরচ, বাজারে ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। ফলে এ উপজেলায় সরিষার জনপ্রিয়তা বেড়েই চলেছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার সবগুলো ইউনিয়নে সরিষা চাষ হলেও নেওয়াশী, সন্তোষপুর, বেরুবাড়ী, ভিতরবন্দ, হাসনাবাদহ বেশ কয়েকটি ইউনিয়নে সমন্বিতভাবে অধিক জমিতে সরিষার চাষ করেছেন কৃষক। সরিষা ফুলের হলুদ রঙে ঢেকে গেছে দিগন্ত বিস্তৃত মাঠ।

আরও পড়ুন

ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, এখন পর্যন্ত সরিষা ক্ষেতের অবস্থা বেশ ভাল। আশানুরুপ ফলন আর ঠিকঠাক দাম পেলে উৎপাদন খরচ বাদে বেশ মুনাফা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এ এলাকায় ক্রমে বাড়ছে সরিষার জনপ্রিয়তা। গত বছরের তুলনায় এবারে ৯৬০ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ করেছেন কৃষক। ভাল ফলন পেতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা ও সমন্বিতভাবে অধিক জমিতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়া নাড়ছে রমজান

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেফতার

নেপালে নির্বাচনে অংশ নিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি, লক্ষ্য সরকার গঠন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমালো সরকার

এক ঘণ্টার বেশি সময় পর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে